Monday, February 24, 2014

ফায়ারফক্স ল্যাগি মনে হচ্ছে? ফাস্ট করবেন যেভাবে ...

Julianna | 3:30 AM | Be the first to comment!
আপনার কি কখনো এরকম মনে হয়েছে যে সাধারণ ভাবে দ্রুত কাজ করা আপনার ফায়ারফক্স ব্রাউজারটি ক্রমশই ল্যাগি হয়ে যাচ্ছে? এরকমটা হয়ে থাকে। অপ্রয়োজনীয় প্লাগিন সমূহ, এক্সটেনসন সমূহ এমনকি ব্রাউজারের ডাটাও ব্রাউজারকে ল্যাগি করে ফেলতে পারে। আজকের টিউটোরিয়ালটিতে আমি চেষ্টা করব যদি আপনার ব্রাউজার ল্যাগি হয়ে থাকে তবে তা আগের মতই দ্রুত কার্যক্ষম করে দিতে, অন্তত চেষ্টা করতে।
আমি দেখাতে চেষ্টা করব যে কীভাবে প্লাগিন, এক্সটেনশন সমূহ এবং ব্রাউজারের ডাটা ক্লিন করে মজিলা ফায়ারফক্সের স্পিড বাড়িয়ে দেয়া যায়। চলুন, শুরু করা যাক।
প্লাগিন ডিস্যাবল করেঃ
ব্রাউজারের জন্য মূলত প্লাগিন উপকারীই হয়ে থাকে। প্লাগিনসমূহ ফায়ারফক্সের বিভিন্ন রকম ইন্টারনেট কম্পোনেন্ট যেমন, ফ্ল্যাশ, সিলভার লাইট, জাভা এবং অফিস – ইত্যাদি প্লাগিন সমূহ ম্যানেজ করতে সাহায্যে করে। কিন্তু, আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন যে হয়ত এমন কিছু প্লাগিন আপনার ব্রাউজারে ইন্সটল করা আছে যেগুলো আপনার কোন প্রয়োজনেই আসেনা। আপনার উচিৎ সেই প্লাগিনগুলোকে ডিসঅ্যাবল করে দেয়া, কেননা – এই প্লাগিন গুলো আপনার ব্রাউজারকে ল্যাগি করে ফেলতে পারে।
নোটঃ প্লাগিন আসলে ব্রাউজার ত্থেকে মুছে দেয়া যায়না অথবা আন-ইন্সটলও করা যায়না, শুধু মাত্র ডিস্যাবল করা যায়। তবে, একটি প্লাগিন যদি এক্সটেনশনের একটি পার্ট হিসেবে আলাদা ভাবে ইন্সটল করা হয় সেক্ষেত্রে সেটা ব্যাতিক্রমধর্মী এবং সেগুলোকে আন-ইন্সটল করা যায়। তখন, প্লাগিনটি অটোম্যাটিক ভাবে মুছে যাবে।
ফায়ারফক্স থেকে একটি প্লাগিন ডিস্যাবল করার জন্য ‘Firefox’ বাটনে ক্লিক করে ড্রপ ডাউন মেন্যু থেকে ‘Add-ons’ সিলেক্ট করতে হবে।
1
এরপর একটি ‘Add-ons Manager’ এর পেইজ খুলবে। সেখানে বাম পাশে ‘Plugins’ ট্যাবে ক্লিক করতে হবে। এবং এরপর, আপনি যে প্লাগিনটি ডিস্যাবল করতে চান সেটির পাশে ‘Disable’ –এ ক্লিক করলেই প্লাগিনটি ডিস্যাবল হয়ে যাবে।
2
যে প্লাগিন গুলো আপনি ডিস্যাবল করবেন বা ডিস্যাবল অবস্থায় থাকে সেগুলোর ফন্ট এর রঙ ধূসর হয়ে থাকে এবং হালকা হয়ে থাকে। এবং আপনি যাতে সহজেই আবার প্লাগিনগুলো অ্যাকটিভ করতে পারেন এ জন্যে ‘ইনাবল’ নামের একটি বাটন দেয়া থাকে।
3
আপনি প্রায় সবগুলোই ডিস্যাবল করে দিতে পারেন কিন্তু যেহেতু ফ্ল্যাশ অনেক সাইটেই ব্যবহার করা হয় তাই ফ্ল্যাশ এর প্লাগিনটি ডিস্যাবল না করাটাই ভালো হবে।
এক্সটেনশন ডিস্যাবল করার মাধ্যমেঃ
আপনি আপনার ব্রাউজারে অনেক রকম সুবিধা যোগ করতে পারবেন নানা রকম এক্সটেনসন ব্যবহার করে। যেমন, সাইটের অ্যাড ব্লক করার জন্য আপনি এক্সটেনসন ব্যবহার করতে পারেন, ভিডিও ডাউনলোড করার জন্য এক্সটেনসন ব্যবহার করতে পারেন, থিম পরিবর্তন করার জন্য এক্সটেনসন ব্যবহার করতে পারেন অথবা অন্যান্য ব্রাউজারের সুবিধা সমূহ ব্যবহার করার জন্যেও নানা রকমের এক্সটেনসন ব্যবহার করতে পারেন। কথা হচ্ছে, আপনি যত বেশি এক্সটেনসন ব্যবহার করবেন আপনার ব্রাউজার ততটাই ল্যাগি হয়ে যেতে পারে। তাই, ব্রাউজারকে ফাস্ট করতে আপনি এক্সটেনসনগুলো আনইন্সটল না করে শুধুমাত্র ডিস্যাবলও করতে পারেন।
একটি এক্সটেনসন ডিস্যাবল করার জন্য ‘Firefox’ বাটনে ক্লিক করে ড্রপ ডাউন মেন্যু থেকে ‘Add-ons’ সিলেক্ট করতে হবে। এরপর একটি ‘Add-ons Manager’ এর পেইজ খুলবে। সেখানে বাম পাশে ‘Extensions’ ট্যাবে ক্লিক করতে হবে।এবং এরপর যে এক্সটেনসনটি আপনি ডিস্যাবল করতে চান তার ডান পাশে থাকা ডিস্যাবল বাটনে ক্লিক করতে হবে।
4
বেশির ভাগ এক্সটেনসনের ক্ষেত্রে ফায়ারফক্স রিস্টার্ট করতে হবে। আপনি যদি নিচের ছবিটির মত ‘রিস্টার্ট বার্তা’ পেয়ে থাকেন তবে ‘Restart now’ – তে ক্লিক করলেই হয়ে যাবে।
5
প্লাগিনের মতই যে এক্সটেনসন গুলো আপনি ডিস্যাবল করবেন বা ডিস্যাবল অবস্থায় থাকে সেগুলোর ফন্ট এর রঙ ধূসর হয়ে থাকে এবং হালকা হয়ে থাকে। এবং আপনি যাতে সহজেই আবার এক্সটেনসন গুলো অ্যাকটিভ করতে পারেন এ জন্যে ‘ইনাবল’ নামের একটি বাটন দেয়া থাকে। আর, ডিস্যাবল অবস্থায় থাকা একটি এক্সটেনসন লিস্টের নিচের দিকে থাকে।
6
প্লাগিন আন-ইন্সটল করেঃ
আমি আগেই বলেছি, ফায়ারফক্সের মধ্যে থেকে প্লাগিন সমূহ খুব সহজে ম্যানুয়ালি আন-ইন্সটল করা যায়না। যাই হোক, বেশির ভাগ প্লাগিন তাদের নিজস্ব আন-ইন্সটলেশনের ইউটিলিটির সাথেই ইন্সটল হয়ে থাকে। আপনি সহজেই কনট্রোল প্যানেল এ গিয়ে এই প্লাগিন গুলো আন-ইন্সটল করে নিতে পারেন। আর যদি কোন একটি প্লাগিনের আন-ইন্সটল ইউটিলিটি না থেকে থাকে তবে আপনি ম্যানুয়ালিও আন-ইন্সটল করতে পারবেন, প্রোসেস
নিচে দেয়া হলঃ
• ব্রাউজারের লোকেশন বারে about:config লিখে এন্টার চাপুন। About Plugins Page আসবে।
• About Plugins page এর প্রতিটি এন্ট্রিতে “File:” এবং “Path:” থাকবে যেগুলো প্রতিটি প্লাগিনের নাম এবং লোকেশন দেখাবে। আপনি উইন্ডোজ এক্সপ্লোরারে মাধ্যমে সেই প্লাগিনের লোকেশন ভোল্ডারে এক্সেস করুন।
• এক্সটেনসনের ফাইলের নামের আগে একটি X যুক্ত করে দিন। যেমন, ফাইলের নাম npswf32 থাকলে রিনেম করে Xnpswf32 করে দিন।
ব্যাস, প্লাগনটি মুছে যাবে।
এক্সটেনসন মুছে দিয়েঃ
আপনি যদি সম্পুর্ন ভাবে একটি এক্সটেনসন মুছে দিতে চান তবে উপরে উল্লেখিত নিয়ম অনুযায়ী Add-ons Manager খুলুন এবং Extension ট্যাবে ক্লিক করুন। এবার, যে প্লাগিনটি মুছে দিতে চান তার ডানের থাকা ‘Remove’ বাটনে ক্লিক করুন। রিস্টার্ট মেসেজ পেলে ব্রাউজারটি রিস্টার্ট করুন। ব্যাস।
7
ব্রাউজিং ডাটা ক্লিয়ার করেঃ
ফায়ারফক্স আপনার ভিসিট করা প্রতিটি সাইট ট্র্যাক করে থাকে। এছাড়াও, আপনি যে ফাইলগুলো ডাউনলোড করে থাকেন (ইন বিল্ট ডাউনলোডার দিয়ে), ইন্টার্নেটে যা সার্চ করে থাকেন, কুকিস, আপনার ইউজার নেইম-পাসওয়ার্ড ইত্যাদি তথ্য সংরক্ষণ করে রাখে। এই সব ডাটা গুলো ব্রাউজারের হিস্টোরি ডাটাবেসে জমা হয় এবং আস্তে আস্তে এই ডাটাবেসে অনেক ডাটা জমে যায় এবং এর ফলে ব্রাউজার ল্যাগি হয়ে যেতে পারে। অনেক রকম পদ্ধতিতেই আপনি এই ব্রাউজারের ডাটা গুলো মুছে দিতে পারেন।
আপনার সমস্ত ব্রাউজারের ডাটা মুছে ফেলুনঃ
একটি নির্দিষ্ট সময়ের ব্রাউজার ডাটা মুছে ফেলার জন্য firefox থেকে History তে যান। ড্রপ ডাউন মেন্যু থেকে রিসেন্ট হিস্টোরী ক্লিয়ার করে দিন।
৮
আপনি একটি ডায়লগ বক্স পাবেন। আপনি কি কি মুছে দিতে চান ‘Details’ এ ক্লিক করে আপনি তা নির্ধারন করে দিতে পারেন।
৯
এখন আপনার প্রয়োজন মত সময় অনুযায়ী ব্রাউজারের ডাটা মুছে দিতে পারেন।
১০
আপনি যদি সবগুলো বক্স সিলেক্ট করে দিয়ে থাকেন তবে আপনাকে একটি বার্তা দেখাবে যাতে লেখা থাকবে যে আপনি একবার মুছে দিলে এই ডাটা গুলো আর রিস্টোর করতে পারবেন না। তাই, বুঝে শুনে ব্রাউজারের ডাটা মুছুন।
১১
ফায়ারফক্স বন্ধ করার সাথে সাথে অটোমেটিক্যালি যেভাবে ব্রাউজারের ডাটা মুছে যাবেঃ
আপনি যদি চান যে প্রতিবার আপনার কাজ শেষে যখন আপনি ব্রাউজারটি ক্লোস করবেন তখন ব্রাউজিং করার সময় জমা ডাটা গুলো মুছে যাক তবে Firefox > Option > Privacy-তে যান। দেখবেন হিস্টোরীতে Firefox will" সেটিংসে Remember History দেয়া আছে। আপনি সেখানে ক্লিক করে Use Custom Settings for History সিলেক্ট করুন।
১২
এবার সেটিংসে ক্লিক করুন। সেটিংসে যাবার পর হিস্টোরিতে টিক চিহ্ন দিয়ে দিন যেগুলো আপনি প্রতিবার মুছে দিতে চান এবং Ok চেপে বের হয়ে আসুন।
১৩
ব্যাস হয়ে গেল, আপনার ব্রাউজার কিছুটা হলেও আগের মত দ্রুত কাজ করবে। এই নিয়মগুলো অনুসরন করেই আপনি সহজে আপনার ব্রাউজারকে ফাস্ট রাখতে পারেন। যদি, আবার ল্যাগি মনে হয় তবে প্লাগিন এবং এস্কটেনসন চেক করে দেখবেন যে নতুন করে কিছু জমে গিয়েছে কিনা।
Read more ...

২৫ ডলার মূল্যের স্মার্টফোন আনছে মজিলা !

Julianna | 3:28 AM | Be the first to comment!
Mozilla OS খ্যাতনামা ব্রাউজার নির্মাতা প্রতিষ্ঠান মজিলা এবার আনতে যাচ্ছে বিশ্বের সবথেকে কম মূল্যের স্মার্টফোন । সম্প্রতি মজিলা চায়নিজ চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্প্রীডট্রাম এর সাথে একটি অংশীদারীত্বের চুক্তিতে স্বাক্ষর করেছে, যার ফলে তারা বিশ্বের সর্বাপেক্ষা কমমূল্যের স্মার্টফোন আনবে যার জন্য গুণতে হবে ২৫ মার্কিন ডলার।

২৫ মার্কিন ডলার মূল্যের এই স্মার্টফোনে থাকবে ৩.৫ ইঞ্চি স্ক্রীন, যার রেজুলেশন হবে ৩২০x৪৮০ পিক্সেলের। ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে চালিত এই ফোনে আরো থাকবে ওয়াই-ফাই, ব্লুটুথ, এফ এম রেডিও ও অন্যান্য সুবিধা। এই ফোনের রিয়ার ক্যামেরা হবে ২ মেগাপিক্সেলের। এই ফোনের ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহৃত হবে মজিলা ফায়ারফক্স, যেখানে থাকবে এইচটিএমএল৫ সাপোর্ট সুবিধা।
তবে এখন পর্যন্ত এই ফোনের বিষয়ে মজিলা কোন ধরণের আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
Read more ...

শিগগিরই উইন্ডোজ ফোনে আসছে ফেসবুক মেসেঞ্জার

Julianna | 3:27 AM | Be the first to comment!
মাইক্রোসফটের কর্মকর্তা জো বেলফিওর এবার ফেসবুক মেসেঞ্জার উইন্ডোজ ফোনে আসার ঘোষণা দিয়েছেন। ফেসবুকে চ্যাট করার জন্য জনপ্রিয় এই অ্যাপ্লিকেশনটি আইওএস ও অ্যান্ড্রয়েড ফোনে অনেকদিন ধরে থাকলেও উইন্ডোজ ফোনে এখনও নেই। তবে শিগগিরই উইন্ডোজ ফোন ব্যবহারকারীদের ফেসবুক মেসেঞ্জারের জন্য অপেক্ষার অবসান ঘটবে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, উইন্ডোজ ফোন মুক্তি পাওয়ার সময়ই ফেসবুক মেসেঞ্জার বিল্ট-ইন অ্যাপ হিসেবে দেয়া ছিল। তবে ফেসবুকের নতুন মেসেঞ্জার অ্যাপের অনেক সুবিধাই উইন্ডোজ ফোনের মেসেঞ্জারে অনুপস্থিত। যে কারণে উইন্ডোজ ফোন ব্যবহারকারীরা অনেকদিন ধরেই মেসেঞ্জার মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
ফেসবুক মেসেঞ্জার ‘শিগগিরই’ উইন্ডোজ ফোনে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে বলে জানা গেছে। অবশ্য ফেসবুকের সম্প্রতি কিনে নেয়া মেসেজিং অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ ইতোমধ্যেই উইন্ডোজ ফোনে রয়েছে। পাশাপাশি ফেসবুকের আরও আগে কেনা ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইন্সট্যাগ্রামের অ্যাপ্লিকেশনও রয়েছে উইন্ডোজ ফোনে, যেটি পরীক্ষামূলকভাবে গত নভেম্বরে চালু করা হয়।
Read more ...

স্যামসাং চ্যাটঅন অ্যাপে এলো লোকেশন-শেয়ারিং সুবিধা

Julianna | 3:26 AM | Be the first to comment!
ব্ল্যাকবেরির মতো স্যামসাং-এরই রয়েছে নিজস্ব চ্যাটিং অ্যাপ্লিকেশন। আর সেই অ্যাপ্লিকেশন নিয়মিত আপডেটও করে থাকে স্যামসাং। তারই ধারাবাহিকতায় চ্যাটঅন নামের এই অ্যাপ্লিকেশনে আসছে লোকেশন শেয়ারিং-এর সুবিধা।
দি নেক্সট ওয়েব এক খবরে জানিয়েছে, কোরিয়ান কোম্পানিটি গ্লিম্পস নামের একটি ফার্মের সঙ্গে তাদের পার্টনারশিপের খবর জানিয়েছে যার মাধ্যমে তারা ব্যবহারকারীদের লোকেশন-শেয়ারিং-এর সুবিধা দিতে পারবে।
চ্যাটঅন অ্যাপ্লিকেশনটি বিশেষ করে স্যামসাং-এর ফিচার ফোন ব্যবহারকারীদের মধ্যে বেশ জনপ্রিয় হলেও প্রতিদ্বন্দ্বী মেসেজিং অ্যাপগুলোর মতো অনেক সুবিধাই এতে এখনও অনুপস্থিত। বিশেষ করে লোকেশন শেয়ারিং অনেক আগে থেকেই হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট ইত্যাদি মেসেজিং অ্যাপগুলোতে রয়েছে।
অবশ্য স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে ‘চ্যাটঅন’ পুরনো খবর মনে হতে পারে। সেই ধারণা ভাঙাতেই স্যামসাং জানিয়েছে, তাদের রয়েছে ১৮০ মিলিয়ন রেজিস্টার্ড ইউজার, যে সংখ্যাটা গত সেপ্টেম্বর থেকে ১০০ মিলিয়ন বেড়েছে। স্যামসাং-এর বেশ কিছু ডিভাইসে অ্যাপটি প্রি-ইন্সটলড থাকে। এছাড়াও আইওএস, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ ফোন ও অন্যান্য প্ল্যাটফর্মেও আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে ডাউনলোড করে ব্যবহার করা যায় চ্যাটঅন।
Read more ...

Tuesday, February 18, 2014

যে সকল কারনে আপনার ফেইসবুক একাউন্ট ব্যান হতে পারে

Julianna | 8:52 PM | Be the first to comment!
আকাশচুম্বী জনপ্রিয়তার অধিকারী ফেইসবুক ব্যবহার করছেন প্রতিদিন। শত শত বন্ধুর সাথে যোগাযোগ করে চলেছেন প্রতিনিয়ত। একদিন ফেইসবুকে না ঢুকলে ভালো লাগে না। তবে আশংকার বিষয় হলো ফেইসবুক যেকোন সময় বিনা নোটিশে আপনার এই সখের একাউন্টটি বন্ধ করে দিতে পারে।
2010-06-30_015250
আর তাই আমাদের সবারই সতর্ক থাকা উচিত এবং জানা থাকা উচিত যে সকল কারনে একটি ফেইসবুক একাউন্ট ব্যান হতে পারে। এই পোস্টে ফেইসবুক একাউন্ট ব্যান হওয়ার অন্যতম কিছু কারন নিয়ে লিখছি।

পর্নগ্রাফীঃ

এটি ফেইসবুক একাউন্ট ব্যান হওয়ার একটি অন্যতম প্রধান কারন। আপনার ফেইসবুক প্রোফাইল বা অন্য কোথাও আপনি যদি এই ধরনের কোন ছবি বা ভিডিও ব্যবহার করেন, তাহলে ফেইসবুক আপনার একাউন্ট ব্যান করবে কোন এবিউজ রিপোর্ট অথবা নোটিশ ছাড়া।

ভাষার অপব্যবহারঃ

স্টাটাস আপডেট অথবা ম্যাসেজ আদান-প্রদান এর সময় আপনার ভাষার প্রতি খেয়াল রাখতে হবে। বাজে ভাষা ব্যবহার করলে আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কেউ আপনার নামে রিপোর্ট করতে পারে এবং ফেইসবুক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।

ভূয়া প্রোফাইলঃ

আপনি যদি আপনার নিজের নামের বদলে কোন সেলিব্রেটি অথবা অন্য কারও নাম ব্যবহার করেন, তাহলে আপনার একাউন্ট বন্ধ করা হবে খুব তাড়াতাড়ি।

হুমকি দেয়াঃ

কাউকে হুমকি দেয়ার জন্য কখনোই আপনার ফেইসবুক একাউন্ট ব্যবহার করবেন না। এমনকি মজা করার জন্য হলেও না। ফেইসবুক এই বিষয়টি খুব গুরুত্বের সাথে নেয় এবং খুব দ্রুত একাউন্ট সাসপেন্ড করে দেয়।

স্প্যামিং করাঃ

শুধু ফেইসবুক না, পুরা ইন্টারনেট জগত এটিকে ঘৃনা করে। আপনার পন্য বা ওয়েব সাইট প্রোমোট করার জন্য ফেইসবুক একাউন্ট ব্যবহার না করাই ভালো। তবে একটি নির্দিস্ট সীমা পর্যন্ত এটি করা যেতে পারে যেটি স্প্যামিং এর পর্যায়ে পড়ে না।

অতিরিক্ত বন্ধু রিকোয়েস্টঃ

প্রতিদিন ২০টির বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না। যত কম হয় ততই ভালো। ফেইসবুক একাউন্ট বন্ধ হবার এটি আরেকটি অন্যতম কারন।

অনেক গ্রুপে জয়েন করাঃ

খুব বেশি গ্রুপে জয়েন না করাই ভালো। ফেইসবুক এটি ভাল চোখে দেখে না। আর গ্রুপগুলো থেকে ম্যাসেজ এসে আপনার ইনবক্স ভর্তি হয়ে যাবে প্রতিদিন।

অতিরিক্ত ম্যাসেজঃ

আপনি যদি আপনার বন্ধুদের ওয়াল অথবা ইনবক্সে প্রতিদিন অনেক বেশি ম্যাসেজ পোস্ট করেন, তাহলে আপনার ফেইসবুক একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আর একই ম্যাসেজ বার বার দিতে চাইলে সেখানে কিছুটা পরিবর্তন করে দিন। নাহলে ফেইসবুক এটি স্প্যাম হিসেবে ধরবে।
মূলত ফেইসবুক ব্যবহারের সময় এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখলে আপনার ফেইসবুক একাউন্ট ব্যান হওয়ার কোন আশাংকা থাকবে না। আর ফেইসবুক ব্যবহারও হয়ে উঠবে মজার ও সাচ্ছন্দময়।
Read more ...

Saturday, February 15, 2014

উইন্ডোজ ৮ এর মডার্ন ইউআই অ্যাপ চালান উইন্ডোতে।

Julianna | 12:47 AM | Be the first to comment!
উইন্ডোজ ৮ এর সবচাইতে বিরক্তিকর একটি ব্যাপার হচ্ছে এর সাথে দেয়া মেট্রো বা মডার্ন ইউআই অ্যাপগুলো শুধু ফুলস্ক্রীনেই রান করে। ছোট স্ক্রীনের জন্য ঠিক হলেও বড় স্ক্রীনের ব্যবহারকারীরা এতে মোটেও সন্তুষ্ট নন। এই অ্যাপগুলোকেই উইন্ডো-মোডে চালানোর জন্য রয়েছে মডার্ন মিক্স নামের অ্যাপটি। এর মাধ্যমে মডার্ন উইআই এর অ্যাপগুলোকে উইন্ডোড মোডে চালানো সম্ভভ।
অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন এখান থেকে:
ModernMIx
ইন্সটল এর পর একটি configuration window আসবে। সেখানে আপনার পছন্দমত configuration করুন। তবে নিচের ছবির মত কনফিগারেশন করলে ভাল হয়।



কনফিগারেশন হয়ে গেলে এবার আপনার ডেস্কটপকে আবারও আগের মত ব্যবহার করুন ট্যাবলেট মোড ছাড়াই।
Read more ...

গান শোনার সাথে সাথে সার্চ ছাড়াই দেখুন লিরিকস

Julianna | 12:46 AM | Be the first to comment!
ভিন্ন ভাষার গান শোনার সময় লিরিকস নিয়ে ঝামেলায় পরেন অনেকেই। এবার তাদের জন্য একটি অনন্য প্লাগিন নিয়েই এই পোস্ট।
এমন যদি হতো হিন্দি, ইংরেজী ও অন্যন্য ভাষার গানের প্রতিটি শব্দ বুঝতে পারছেন, তবে গান শোনায় নতুন মাত্রা যোগ হত।
আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি প্লাগইনস এর সাথে যেটি আপনাকে গানের প্রতিটি শব্দই বুঝিয়ে দেবে।
- ইন্টারনেটে লিরিকস সার্চের ঝামেলা থেকে বাচাবে।
- লিরিকস সফটওয়্যার ইন্সটল ও লিরিক্স লোডের ঝামেলা থেকে বাচাবে।
- প্লাগইনস টি ইন্সটল করার পর আপনাকে আর কিছুই করতে হবেনা। শুধু ইন্টারনেট কানেকশন অন রাখবেন, গানের প্রতিটি লিরিকস সাবটাইটেলের মত কথার সাথে সাথে আপনার চোখের সামনে ভাসবে।
আলাদা কোনো ইউন্ডো তে নয়, ডেক্সটপের ব্যাকগ্রাউন্ডে ভাসতে থাকবে, মানোরম গ্রাফিক্সের সাথে।

প্রক্রিয়াঃ
1. প্রথমে মিডিয়া ফায়ারের এই লিংক থেকে 1.6 মেগাবাইটের প্লাগইনটি ডাউনলোড করুন। ভাইরাসমুক্ত কিজেন ভেতরে সংযুক্ত করা আছে।
2. Jet Audio, Winamp, KM player, সহ সব প্লোয়ারই সাপোর্ট করে এটি। ভালো পারফরম্যান্সের জন্য Winamp ব্যবহার করুন।
3. যেই mp3 ফাইলটি গুনবেন তার নাম সঠিক থাকতে হবে। অনেকসময় দেখা যায় গানের নাম Droona.mp3 বা My Heart Will Go On.mp3 কিন্তু পিসিতে 001Droooona.mp3, 002Titanic.mp3এসব নামে সেভ থাকে। গানের নামটি সবসময় সঠিক রাখুন।
4. ইন্টারনেট সংযোগ চালু রাখুন।
5. এবার গানটি চালু করুন যেকোনো প্লেয়ারদিয়ে। অটোমেটিক লিরিকস ভাসবে চোখের সামনে। এত সহজ ও তরলবৎ ইউজার ফ্রেন্ডলী সফট খুব কমই দেখেছি। (একাধিক লিরিক্স পেলে আপনাকে একটি সিলেক্ট করতে বলবে)
যদি লেখা ওঠে Please Search Lyrics তবে ওই লেখাটির উপরই ক্লিক করুন।
একবার ডাউনলোড হবার পর সেটি অটোমেটিক সেভ হয়ে থাকবে। আপনাকে বার বার ডাইনলোড করতে হবেনা।
স্ক্রিণ শট দেবার মত কিছুই নাই, কারণ সফটওয়্যারটি ইন্সটল করলেই সব কাজ নিজে থেকেই করে ফেলবে।
Read more ...
Related Posts Plugin for WordPress, Blogger...
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

Search

Related Posts Plugin for WordPress, Blogger...
Related Posts Plugin for WordPress, Blogger...
Powered by Blogger.